৬ মে ২০২৬

গৌরীপুরে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুরে ৩ আগষ্ট (সোমবার) সকাল ১০ টায় স্থানীয় রিপোর্টাস ক্লাবে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি সভায় যোগ দিয়ে নেতা কর্মি ও সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি আঃ গফুরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূর্নরমিলনী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গফুর, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার,সহ সভাপতি লুৎফর রহমান খোকন,সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন ও সাংবাদিক হুমায়ূন কবীর প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গৌরীপুর এক সময়ের জাতীয় পাটির দূর্গ বলে খ্যাত ছিল, কিন্ত দীর্ঘদিন নানা কারনে ও সাংগঠনিক রাজনৈতিক চর্চ্চার দুর্বলতার কারনে দলটি ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়া দলটিকে জন মানুষের সেবায় পূর্বের মত এগিয়ে নিতে হবে। তা হলে গৌরীপুরে জাতীয় পার্টি আবারো জেগে উঠবে। শেষে প্রধান অতিথি জাতীয় পার্টির নেতাকর্মী, রিপোর্টাস ক্লাব,প্রেস ক্লাব,সাংবাদিক ঐক্য ফোরাম, গৌরীপুর পৌর শহর ও বোকাইনগর ইউনিয়ন সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি