৮ মে ২০২৬

গৌরীপুরে ইউএনও ও শিক্ষা অফিসারের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ইউএনও ও শিক্ষা অফিসারের অভিযানে ২৭ মাদরাসা বন্ধ

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: সরকারি নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়াসহ উপজেলার ২৭টি মাদরাসায় পাঠদান কার্যক্রম চালু রাখার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে চলার জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন অভিযান পরিচালনা করেন।

অভিযানে পৌর শহরের নয়াপাড়া মোঃ আবুল বাসার হুজুরের হাফেজিয়া মাদরাসা পরিদর্শনে যান। মাদরাসার পাঠদান কার্যক্রম চালু রাখায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবুল বাসার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষ দুপুর থেকে মাদরাসাটি বন্ধের ঘোষণা দেন। অপরদিকে শহরের গোলকপুর, রামগোপালপুর, শ্যামগঞ্জ, মানিকরাজ, পাছার বাজার, উপজেলা সদর, পূর্বদাপুনিয়া, ভূটিয়ারকোনা, শালীহর, অচিন্তপুর বাজার, সিধলা, মাওহা বাজারের ২৬টি মাদরাসায় পৃথক অভিযানের প্রেক্ষিতে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান মাদরাসা বন্ধ ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে যেখানে মাদরাসা চালুর খবর পাওয়া যাচ্ছে, সেখানেই মনিটরিং টিমের সদস্যরা যাচ্ছেন। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের সমন্বয়ে পৌর ও ১০টি ইউনিয়নে পৃথক মনিটরিং টিমও কাজ করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি