৮ মে ২০২৬

গৌরীপুরে এক মাসে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১৬৬ আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে এক মাসে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১৬৬ আসামী গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা : ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ শ্লোগানে সন্ধ্যা ও গভীররাতে বেড়েছে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে।

উপজেলায় শুরু হয়েছে সাজাপ্রাপ্ত,হত্যা ও মাদক মামলার চি‎িহ্নত আসামি ধরতে সাঁড়াশি অভিযান। সোমবার ২৪ ফেব্রুয়ারি মাদক, জুয়া ও নিয়মিত মামলায় ১১জনকে ও রোববার ১৯জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এছাড়াও গত একমাসে সাজাপ্রাপ্ত, হত্যা, মাদক, নারী নির্যাতন ও ডিজিটাল আইনে ১৬৬জনকে গ্রেফতার করেছে। উপজেলায় সোমবার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সিধলা চারআনী গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আব্দুর রাশিদ (৪৫), নতুনবাজারের আব্দুর রহমানের পুত্র কামরুজ্জামান,সিধলা চাঁনপুরের লাক মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া, সাহেব আলীর পুত্র সাদেক মিয়া, শফিকুল ইসলাম, মোঃ ইমান আলীর পুত্র মোঃ নয়ন মিয়া, অচিন্তপুরের মোঃ নুরুজ্জামানের পুত্র আহামেদ হোসেন ফেরদৌস, জুয়া খেলার অপরাধে বালুয়াপাড়ার মৃত আব্দুল গনির পুত্র মোঃ লাল মিয়া, মাছুয়াকান্দার মৃত নির্মল ঘোষের পুত্র মেহীর ঘোষ, আছর আলীর পুত্র মোঃ লিটন মিয়া, উত্তর বাজরের মৃত আব্দুল হান্নানের পুত্র মোঃ অলি মিয়াকে ও মোঃ ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে রোববার বিভিন্ন মামলার ১৯জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। তারা হলেন মোঃ মতি মিয়ার স্ত্রী মোছাঃ আছমা বেগম, মোছাঃ হোসনে আরা, পাছার গ্রামের নয়ন মিয়ার স্ত্রী নাজমা আক্তার, মৃত কদর আলীর পুত্র নয়ন মিয়া (৪০), মৃত শহর আলীর পুত্র চাঁন মিয়া, আব্দুল আলীর পুত্র মোঃ লিটন মিয়া, মনির উদ্দিনের পুত্র আবুল হাসেম, বোকাইনগরের পাঠানটুলা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ কালাম, মোঃ সাইদুল খান, মোঃ ফরিদ খানের পুত্র মোঃ রিয়াদ খান, মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ ফরিদ খান, আব্দুস সালাম, মোঃ আবুল কাসেম, মোঃ নাহিজ খানের পুত্র মোঃ রিটন মিয়া, মৃত হোসেন খানের পুত্র মোঃ ফারুক খান, মৃত সবুজ খানের পুত্র মাসুদ মিয়া।

এদিকে গত এক মাসে সাজাপ্রাপ্ত আসামী পৌর শহরের শান্তিবাগের মৃত রবি উল্লাহ’র পুত্র মোঃ বুদু মিয়া, খোদা বক্সপুরের মোঃ আঃ কাদের মুন্সীর পুত্র মোঃ মোজাম্মেল হক, নওপাই উত্তরপাড়ার আবুল হোসেনের পুত্র মোঃ সুমন, ভালুকাপুরের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ ফজল মিয়া, ফুলবাড়িয়া গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ সুজন মিয়া, বারুয়ামারির মোঃ হজরত আলীর পুত্র মোঃ শহীদুল ইসলামকে গ্রেফতার করে।

মাদক মামলায় গ্রেফতার হয় ভালুকাপুরের আবুল হোসেনের পুত্র মোঃ ফজল মিয়া, নেত্রকোণার পুর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত রজব আলীর পুত্র মোঃ আনোয়ারহোসেন বিজু, একই গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে মোঃ মানিক মিয়া,বেতান্দরের মৃত উমর আলীর পুত্র আব্দুল বারেক, গিধাউষার মৃত শন্তু মিয়ার পুত্র মোঃআল মতি (৪৫), কাজীর পানাটি গ্রামের মৃত নেওয়াজ আলীর পুত্র মোঃ শওকত মিয়া (২৫), মৌজা পানাটির মৃত সিরাজ আলীর পুত্র মোঃ নুরুল আমীন (২৭) কেগ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

তিনি জানান, জেলা পুলিশ মহোদয়ের নির্দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। এ উপজেলাকে মুজিববর্ষে মাদক-জুয়ামুক্ত ঘোষণা করার প্রয়াসে এ অভিযান অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি