৭ মে ২০২৬

গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুরের গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক মিশ্রিত পানি। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পৌর শহরের শহীদ হারুনপার্ক থেকে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভার উদ্যোগে ৭ হাজার মাস্ক, ৩ হাজার গ্লাভস, লিফেলট বিতরণ, শহরে অস্থায়ী বেসিন নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ জীবাণুনাশক ছিটানো হয়েছে। শহরের রাস্তা-ঘাট, অলি-গলি যেখানেই জীবাণুর সম্ভবনা থাকবে সেখানেই স্প্রে করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান, পৌরসভার প্যানেল চেয়ারম্যান দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব প্রমুখ।

গৌরীপুরে চিকিৎসকদের মাঝে পিপিআই বিতরণ করলেন এমপি মোঃ হুমায়ুন কবিরগৌরীপুর করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের মাঝে পিপিআই ও সরঞ্জামাদী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, এমপি’র ব্যক্তিগত সহকারি মীর্জা মোহাম্মদ তাহমীদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদিও শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভপতি আল হোসাইন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি