৪ মে ২০২৬

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মাছুয়াকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলামের (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টায় স্থানীয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অর্নার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।

জহিরুল ইসলাম বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জহিরুল ইসলাম গৌরীপুর প্রেসক্লাবের সহ সভাপতি আলী হায়দার রবিনের শ্বশুর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি