গৌরীপুরে বাঁশঝার থেকে ৩ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার: ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সাতুতী মহল্লায় তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনোয়ারা বেগম মনি অটোরিকশা চালক রায়হানের স্ত্রী ও উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তাজ্জত মিয়ার মেয়ে। শনিবার সকালে বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশিরা। পরিবারের দাবি মনি আত্মহত্যা করেছেন।
রায়হানের চাচা আল আমিন জানান, শুক্রবার দিনগত রাত তিনটার পর তার ভাতিজা রায়হান তাকে ঘুম থেকে ডেকে তুলে জানায়, স্ত্রী মনিকে খোঁজে পাচ্ছে না। বাচ্চারা কান্নাকাটি করছে। এসময় বাড়ির আশপাশে সবাই মিলে খুঁজাখুঁজি করেও মনিকে পাওয়া যায়নি। রাত চারটার দিকে মনির বাবার বাড়িতে ফোন করে বিষয়টি জানান তাঁরা।
সকালে তাদের প্রতিবেশি বিলকিস বেগম বাড়ির পিছনে জঙ্গলের বাঁশ ঝাড়ে মনির ঝুলন্ত দেহ দেখতে পায়। তার ডাক-চিৎকারে আশপাশের সবাই ছুটে যায়। পরে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ মনির মরদেহ উদ্ধার করে।
নিহত মনোয়ারা বেগম মনির মা রেখা বেগম বলেন- রাত ৪ টার দিকে মনির স্বামী ফোন করে জানায় মনিকে খোঁজে পাচ্ছে না। সকালে গিয়ে আমরা মনির ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরিবারে অভাব অনটন থাকলেও আত্মহত্যার কোন কারণ খোঁজে পাচ্ছি না। মনির দুইটি জমজ শিশুসহ তিনটি সন্তান রয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান- ঝুলন্ত অবস্থায় মনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি