৮ মে ২০২৬

গৌরীপুরে আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যূত

গৌরীপুর থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যূত হয়েছে। বুধবার রাত ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে গৌরীপুর ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যূত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গৌরীপুর স্টেশনের মাস্টার আব্দুর রশিদ বলেন ট্রেন লাইনচ্যূত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে।

বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান বলেন ট্রেনের বগি লাইনচ্যূত হওয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি