৭ মে ২০২৬

গৌরীপুরে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে দুই কেজি গাঁজাসহ মোঃ বাশার ফকির ওরফে বাদশা (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বোকাইনগর ত্রিশঘর গ্রামের মৃত আঃ করিম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-০২,তারিখ- ০৫/০২/২০১৪ইং।
এর আগে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ কবিরুল হাসান এর নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের  ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘরে খাটের নিচে ব্যাগে সংরক্ষণ করে  রাখা দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি