৬ মে ২০২৬

গৌরীপুর পৌরসভার উদ্যোগে শিশুখাদ্য বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুর পৌরসভার উদ্যোগে শিশুখাদ্য বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ)থেকে: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের ১ শত শিশুর মাঝে (পুষ্টিকর) শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর আনুষ্ঠানিক ভাবে পৌরসভা চত্বরে শিশুখাদ্য বিতরণ করেন।

বিতরণকৃত শিশুখাদ্যের ১শত প্যাকেটের মধ্যে ৪০ প্যাকেট প্রধানমন্ত্রীর দেয়া উপহার ও ৬০ প্যাকেট পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে দেয়া হয়েছে। বিতরণকৃত শিশুখাদ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সাগুদানা, বিস্কুট ও সাবান। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর উপহার দেয়া শিশুখাদ্য দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

শিশুখাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান সুজন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, পৌরসভার প্রধান প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস, কাউন্সিলর নাজিম উদ্দিন, এস এম আলী আহাম্মদ, দিলুয়ারা আক্তার, শিউলি চৌধুরী, জেসমিন আক্তার, সাইফুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি