৫ মে ২০২৬

গোপনে ইরাক সফর করলেন পেন্টাগন প্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গোপনে ইরাক সফর করলেন পেন্টাগন প্রধান

বিদেশ ডেস্ক :মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগানিস্তানের পর এবার গোপনে ইরাক সফরে গেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পরও ইরাকে মাার্কিন সেনা উপস্থিতি বজায় রেখেছে আমেরিকা। এর বিরুদ্ধে যখন ক্ষোভ তীব্র হচ্ছে তখন তিনি বাগদাদে এ সফর করছেন।

আজ (মঙ্গলবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় শানাহান দাবি করেন, ইরাক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। তিনি বলেন, “আমাদের স্বার্থ হচ্ছে ইরাকের নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলা।”

জানা গেছে, ইরাক সফরের সময় মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী ও মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। কোনো কোনো খবরে বলা হচ্ছে- সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি মার্কিন কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে, গতকাল শানাহান গোপনে আফগানিস্তান সফর করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি