৯ মে ২০২৬

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুইজন গুলিবিদ্ধ হবার খবর পাওয়া গেছে। তবে, প্রাথমিকভাবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপিনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে। এসময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চার জন সেনাসদস্য আহত হয়েছেন। এদিকে, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি