৮ নভেম্বর ২০২৬

গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেন মেসি

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে গিয়ে একের পর এক ইতিহাস গড়েই চলেছেন লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন তিনি। আর তাতেই গড়া হয়ে গেল নতুন ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে মেজর লিগ সকারের গোল্ডেন বুট টানা দুই বার জেতার রেকর্ড গড়লেন মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল নিয়ে। শেষ ম্যাচের দিনে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ ড্রয়ে তিনি গোল পাননি। তবে দুটি গোলে প্রত্যক্ষ অবদান আছে তার। ঘরের মাঠে মিয়ামি সেদিন ৩-০ গোলে এগিয়ে ছিল। শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবু গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি সবাইকে পেছনে ফেলেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজ ২১ গোল পেয়েছেন।

গত মৌসুমে মেসির ২৯ গোল ছিল এমএলএসের এক মৌসুমের চতুর্থ সর্বোচ্চ। এবার সেই সংখ্যা ছুঁতে না পারলেও নতুন গোল্ডেন বুট দেখাচ্ছে, তিনি লিগের সবচেয়ে ধারাবাহিক গোলদাতা।

মিয়ামির আক্রমণে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। দলটি লিগে সর্বোচ্চ ৮০ গোল করেছে। এর প্রায় এক-তৃতীয়াংশই এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্টকেও হিসাবে আনলে তার অবদানটা উঠে আসে অর্ধেকেরও বেশিতে। ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্টও করেছেন তিনি। যার মানে দাঁড়াচ্ছে ৮০ গোলের ৪৩টিতেই সরাসরি অবদান ছিল তার। 
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি