৫ মে ২০২৬

গণভবনে সংলাপ : শেখ হাসিনার নেতৃত্বে থাকবে ২০ সদস্যের প্রতিনিধি দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গণভবনে সংলাপ : শেখ হাসিনার নেতৃত্বে থাকবে ২০ সদস্যের প্রতিনিধি দল

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেবেন ২০ নেতা। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে ক্ষমতাসীন দলটির ১৭ জন ছাড়াও শরিক ১৪ দলের চার নেতাও বসবেন ঐক্যফ্রন্টের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই সংলাপ হবে। আর এতে যোগ দিতে ঐক্যফ্রন্ট ১৬ জন নেতাকে নির্বাচন করেছে মঙ্গলবার। তাদের নেতৃত্বে থাকবেন ঐক্যফ্রন্টের কামাল হোসেন। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি পেয়ে বিকালে সংলাপে বসতে ১৬ নেতার নাম চূড়ান্ত করে ঐক্যফ্রন্ট। তাদের মোকাবেলায় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কারা থাকবেন, সেই নামগুলো জানানো হয় সংলাপের আগের দিন বুধবার। শেখ হাসিনা এই সংলাপে নেতৃত্ব দেবেন, সেটা আগেই জানানো হয়েছিল।

আজ গণমাধ্যমে পাঠানো তালিকা অনুযায়ী অন্যদের মধ্যে থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আইনমন্ত্রী আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।

১৪ দলের শরিক দলের নেতাদের মধ্যে থাকবেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের একাংশের হাসানুল হক ইনু ও অপর অংশের মঈনুদ্দিন খান বাদল এবং সাম্যবাদী দলের দিলীপ

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি