৮ মে ২০২৬

গণতন্ত্র রয়েছে আমাদের শিরায় শিরায়: মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গণতন্ত্র রয়েছে আমাদের শিরায় শিরায়: মোদি
নিজস্ব প্রতিবেদক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যকে খর্ব করতে নিজেদের সম্পর্ককে চূড়ান্তভাবে ঝালাই করে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এরইমধ্যে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ২টার সময় মোদির মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতে বিদ্বেষের কোনো জায়গা নেই। গনতন্ত্র আমাদের ডিএনএ’তেই রয়েছে। জো বাইডেনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মোদি বলেন, মানবিক মূল্যবোধ ও মানবাধিকার না থাকলে গণতন্ত্র থাকে না। সকলের সমর্থন, সকলের বিশ্বাস এবং সকলের প্রচেষ্টায় ভারত চলে। সংখ্যালঘুদের নৈতিক অধিকারের প্রশ্নে মোদি বলেন, মানুষ যখন এই কথা বলে আমি সত্যিই অবাক হই। ভারত একটি প্রকৃত গণতন্ত্র। গণতন্ত্র আমাদের ডিএনএ’তে রয়েছে, আমাদের শিরায় রয়েছে। আমরা গণতন্ত্রে বাস করি। ভারতে সরকার চলে সংবিধানের ভিত্তিতে । এখানে বৈষম্যের কোনো স্থান নেই। আপনি যখন গণতন্ত্র বলেন এবং গণতন্ত্রকে মেনে নেন, তখন বৈষম্যের কোনো স্থান নেই। ভারত সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে বিশ্বাস করে। ভারতের গণতান্ত্রিক মূল্যবোধে বৈষম্যের কোনো স্থান নেই। জাতি, গোষ্ঠী, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনও বৈষম্য নেই। ইউক্রেনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, শুরু থেকেই ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজার উপর জোর দিয়ে আসছে। আমরা শান্তির ওপর জোর দিয়েছি। বিশ্ব শান্তিতে ভারত ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সহযোগিতা দিতে পারে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি