গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ২০ দল একমত

বাংলাপ্রেস অনলাইন: খালেদা জিয়াসহ অন্য বন্দিদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নানা দাবিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ২০ দল দেশের গণতন্ত্রকামী দল ও সংগঠনকে আহ্বান জানিয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পরে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে একথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে ২০ দলীয় জোট গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানিয়েছে। সভায় খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করার জন্য সরকারের তীব্র সমালোচনা করা হয়। মূল মামলায় জামিন পাওয়ার পরও তাকে প্রশাসনিক প্রভাবে জেলখানায় আটকে রাখার সরকারি যে অপচেষ্টা তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়। তিনি বলেন, খালেদার মামলা দ্রুততর করার লক্ষ্যে জেলখানার অভ্যন্তরে আদালত বসানোর সরকারি সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক তৎপরতার প্রকাশ। গ্রেফতার হওয়ার আগেই ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সব গণতন্ত্রকামী দল, সংগঠন ও ব্যক্তির প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। ২০ দল তার আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি