৮ মে ২০২৬

গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে যাত্রী কল্যাণ সমিতির ৮ দফা সুপারিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে যাত্রী কল্যাণ সমিতির ৮ দফা সুপারিশ

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের গণপরিবহনে (সড়ক, রেল এবং নৌপথে) ২০১৯ সালে ৫২টি ঘটনায় ৫৯ নারী ধর্ষণ ও যৌননির্যাতনের শিকার হয়েছে।

আজ (সোমবার) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ পরিসংখ্যান প্রকাশ করে এ জাতীয় অপরাধ বন্ধে আট দফা সুপারিশমালা প্রস্তাব করেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়,গত বছ দেশের সড়ক পথে মোট ৪৪টি, রেল পথে চারটি ও নৌ পথে চারটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ১৬টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ৯টি ধর্ষণের চেষ্টা, ১৫টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪৪টি মামলা হয়েছে এবং ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে নিপীড়নকারী, ধর্ষক, হত্যাকারীদের মামলা, গ্রেফতার ও বিচারের দীর্ঘসূত্রিতায় এ ধরনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে জানিয়ে সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে গণপরিবহনে চাঞ্চল্যকর রূপা গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশবাসী ফুঁসে উঠলে জনগণের তীব্র প্রতিবাদের কারণে স্বল্পতম সময়ে এ ঘটনার বিচার সম্পন্ন হয়। চার পরিবহন শ্রমিককে ফাঁসি ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলে তৎসময়ে এ ধরনের ঘটনা কিছুটা কমে আসে।

সংবাদপত্রে প্রকাশিত ঘটনার ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাস্তবে অপরাধের ভয়াবহতা অনেক বেশি যার সবটাই প্রকাশ পায় না। ভুক্তভোগি নারী বা তার পরিবার লোকলজ্জা ও সামাজিক হয়রানীর কথা বিবেচনা করে মামলা করে না। এ ছাড়া হয়রানি এবং বিচারের দীর্ঘসূত্রিতায় অসংখ্য ঘটনা চাপা পড়ে যায়। গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আটটি সুপারিশ তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে: ১. গণপরিবহনে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা। ২. চালক, হেলপার ও সুপারভাইজারের আলাদা আলাদা নেইম প্লেইটসহ পোষাক বাধ্যতামূলক করা। ৩. চালক, হেলপার ও সুপারভাইজারের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে ডাটাবেইজ তৈরি করা। ৪. গাড়ির ভিতরে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের হটলাইন নাম্বার, ফোন নম্বর ও গাড়ির নম্বর লাগানোর ব্যবস্থা করা। ৫. গণপরিবহনের সংখ্যা বাড়ানো।৬. বাস মিনিবাসে নারীর জন্য সংরক্ষিত আসন দরজার পাশে রাখা। ৭. গণপরিবহনে অস্বচ্ছ ও বিজ্ঞাপনে মোড়ানো কাচের ব্যবহার বন্ধ করা। এবং ৮. গণপরিবহনে যৌন সহিংসতার মামলা, গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি