৮ মে ২০২৬

গণপরিবহন না থাকায় ট্রাকে করে বাড়ি ফিরতে গিয়ে নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গণপরিবহন না থাকায় ট্রাকে করে বাড়ি ফিরতে গিয়ে নিহত ৫

বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১১ জন। শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকটির ছাদে যাত্রী হিসেবে থাকা এক নারী ও চার পুরুষসহ মোট পাঁচ জন। এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি