৪ মে ২০২৬

গলায় কাঁচি ঠেকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গলায় কাঁচি ঠেকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ !

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতে রাতে বহুলুল বিশ্বাস (২৮) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বহুলুল ওই গ্রামের আফছার বিশ্বাসের ছেলে। সে বিবাহিত এবং দুই সন্তানের জনক।পুলিশ জানায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শুক্রবার বিকালে ধর্ষণ করে বহুলুল। শিশুটি তার বাড়ির গোসলখানায় গেলে গলায় কাঁচি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে সে।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করার পর বহুলুলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়ের চিৎকার শুনে ওর মা ছুটে এলে তাকে আটকাতে যায়। এ সময় সে আমার স্ত্রীকে লাথি মেরে ফেলে দিয়ে পাট ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। আমার ছোট বাচ্চাটির সঙ্গে যে অমানুষিক নির্যাতন করা হয়েছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি