৪ মে ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোখা’ : শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’ : শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র ফলে উদ্ভূত পরিস্থিতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকায় শিক্ষা বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এই নির্দেশনা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদারাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল শিক্ষা বোর্ডসমূহে এসএসসি ও সমমান পরীক্ষা চলমান রয়েছে। ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ২/১ দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারাদেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদফতরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে উপকূলীয় এলাকাগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে আগে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। ঝড়ের গতিপ্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি