৮ মে ২০২৬

ঘূর্ণিঝড় বুলবুল : বিমান চলাচলে আর কোন বাধা নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঘূর্ণিঝড় বুলবুল : বিমান চলাচলে আর কোন বাধা নেই

বাংলাপ্রেস ডেস্ক : দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল। সসাতক্ষীরা-বাগেরহাট অঞ্চল থেকে ক্রমেই এটি দুর্বল হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা সংকেৎ জারী করা হয়েছে। তাই বিমান চলাচলে নেই আর কোন বাঁধা।

এখন থেকে স্বাভাবিকভাবেই বিমান চলাচল করতে পারবে। আজ সকাল ১০ টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ আবহাওয়া অফিস এই তথ্য দেয়।

বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অনেক দুর্বল হয়ে পড়েছে। খুলনা, পটুয়াখালী ও সাতক্ষীরা অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে।

মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে। বিমান চলাচলে আর কোন বাধা নেই। ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে যেতে যেতে আরও দুর্বল হয়ে যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি