৭ মে ২০২৬

ঘূর্ণিঝড় আম্ফান: কুতুবদিয়া দ্বীপের মানুষকে সাহস যোগাচ্ছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঘূর্ণিঝড় আম্ফান: কুতুবদিয়া দ্বীপের মানুষকে সাহস যোগাচ্ছে পুলিশ

কক্সবাজার থেকে সংবাদদাতা: চলমান করোনা সংকটের মধ্যে আরেক দুর্যোগের নাম ঘূর্ণিঝড় ‘আম্ফান’। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অাজ ভোর রাতের দিকে এটি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। করোনা সংকটের মতো ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমেছে কক্সবাজারের কুতুবদিয়া থানার পুলিশ।

পুলিশ সাহস যোগাচ্ছে দ্বীপের মানুষকে। আম্ফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সহযোগিতার একান্ত প্রয়োজন। এজন্য ঘূর্ণিঝড়ে দ্বীপের মানুষকে কিছু বিষয় অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ওসি মো. দিদারুল ফেরদৌস।

বুধবার (২০ মে) সুপার সাইক্লোন আম্ফান মোকাবেলায় কুতুবদিয়া থানা পুলিশ বেশকিছু কার্যক্রম চালিয়েছেন। এর মধ্যে পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, ঘূর্ণিঝড় এর বিপরীতে পাড়া মহল্লায় মাইকিং করে জনসতর্কতামূলক কর্মসূচি, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকের উদ্যোগে ১৫০ পরিবারকে ঈদ উপহার বিতরণ, থানা এলাকার ১৪০টি আশ্রয় কেন্দ্রে পুলিশের তত্বাবধানে নজরে রাখা, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নিয়ে ঘূর্ণিঝড়ের সাবধানতামূলক প্রচার প্রচারণা, রাতভর পুলিশ বিভিন্ন এলাকাতে টহল জোরদার অব্যাহত রেখেছেন বলে জানা যায়।

কুতুবদিয়ার থানার ওসি মো. দিদারুল ফেরদৌস জানান, করোনা সচেতনতার পাশাপাশি সুপার সাইক্লোনের ক্ষতি থেকে জনগণকে রক্ষা করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে ওসি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি