৪ মে ২০২৬

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় এক এসএসসি পরীক্ষার্থী সহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো.ইব্রাহীম অপু (১৬) ও ফখরুল ইসলাম ফাহিম (১৬)। অপু চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে চলতি বছর স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফাহিম একই ওয়ার্ডের আবদুল আজিজ ঘাট মাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে এবং চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার বন্ধু ফাহিমসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই অপু মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে শনিবার সকাল ১১টায় পারিবারিক কবর স্থানে দাফন করে। জামাল মেম্বার বলেন, এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফাহিমকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার এর মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি