৮ মে ২০২৬

ঘর ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে নিয়ে ২০ টাকা হাতে দিয়ে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঘর ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে নিয়ে ২০ টাকা হাতে দিয়ে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণ
  বাংলাপ্রেস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে মোকছেদ আলী প্রামানিক (৫৬) নামে এক প্রতিবেশি দাদার বিরুদ্ধে ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ সোমবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মোকছেদ আলী প্রামানিক বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত বাছরা আলী প্রামানিকের ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে মোকছেদ আলী প্রামানিক তার ছেলের মেয়ের (নাতনী) প্রতিবেশি খেলার সাথী ওই শিশুটিকে ঘর ঝাড়ু দিয়ে দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যান। এরপর শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। জানালে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে বিদায় দেয়। কিন্তু পরবর্তীতে শিশুটির প্রচন্ড জ্বর আসে এবং পরিবারের লোকজন দেখতে পায় তার পা ও প্রস্রাবের রাস্তা ফুলে গেছে। এর প্রেক্ষিতে জিজ্ঞাসা করার পর তারা জানতে পারে তার সাথে মোকছেদ আলী প্রামানিক কর্তৃক করা জঘন্য ঘটনার বিষয়ে। বিষয়টি জানাজানি হলে শিশুটিরই ক্ষতি হবে এমন কথা বলে পরিবারের লোকজনকে কোন রকম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে এলাকার প্রভাবশালীরা। ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু কয়েকদিন দেনদরবার করেও কোন ক্ষতিপুরণ না দেওয়ায় পরে মেয়েটির বাবা আজ সোমবার সকালে থানায় এসে মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটি অসুস্থ। তাকে নীলফামারী সরকারী জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা করার বিলম্বের সুযোগে অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিক পালিয়ে গেছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি> এস পি  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি