৫ মে ২০২৬

ঘোষণা দিয়েও মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঘোষণা দিয়েও মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

বিদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে।

আজ বুধবার দুপুর ২টা ১৮ মিনিটে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ সিদ্ধান্ত জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মতো একটি অনুষ্ঠানকে একটি দল রাজনৈতিক লাভ তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করে টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।

বাংলায় ‘খুন হওয়া’ ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে মোদীর শপথ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার জেরেই যে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতা বাতিল করলেন, টুইটে তাও বুঝিয়ে দিয়েছেন।

বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে থেকে শুরু করে লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বাংলায় ৫০-এরও বেশি বিজেপি কর্মী ও সমর্থককে খুন করা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে। তাদের সবাইকে ‘শহীদ’ আখ্যা দিয়েছে বিজেপি। তাদের পরিবারকে দিল্লিতে মোদীর শপথ গ্রহণে নিয়ে যাচ্ছে বিজেপি। মোট ৭০ জনকে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজেপির এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৪ জন বিজেপি কর্মী বাংলায় খুন হয়েছেন বলে যে দাবি বিজেপি করছে, তা মিথ্যা বলে নিজের টুইটে দাবি করেছেন মমতা।সূত্র : আনন্দবাজার

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি