৪ মে ২০২৬

ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ নভেম্বর সকালে ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ঘোড়াশাল পৌরসভার মেয়রসহ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এসময় শপথ গ্রহণ করেন ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, ১-২-৩-সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা পারভীন,৪-৫-৬- জাকিয়া সুলতানা (লিজা)৭-৮-৯ নং এর মরিয়ম বেগম লিমা। এছাড়াও শপথ নেওয়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরগণ হলেন, ১ নং মোঃ কবির হোসেন, ২ং জাহিদ হোসেন ভূইয়া,৩নং জুলহাস মিয়া, ৪নং মোঃ শহিদুল ইসলাম,৫নং মোঃ বিল্লাল হোসেন, ৬নং মোঃ ইমরান হোসেন, ৭ নং মোঃ নুরুল ইসলাম,৮ নং মোঃ ফরহাদ হোসেন ও ৯ নং মোঃ সারোয়ার হোসেন। উল্লেখ্য, ২ নভেম্বর ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোঃ আল মুজাহিদ হোসেন তুষার নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি