ঘোড়ার মাংসকে গরুর বলে বিক্রি, গ্রেফতার ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঘোড়ার মাংসকে গরুর বলে বিক্রি করার অভিযোগে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি গ্যাংয়ের সদস্য। তারা প্রতি সপ্তাহে ক্যাক্সিয়াস ডো সুল অঞ্চলে ৮০০ কেজি ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি করত।
ওই এলাকার ৬০ শতাংশ রেস্টুরেন্টে অনিচ্ছাকৃতভাবে স্টেক এবং বার্গার তৈরিতে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস ব্যবহার করত। এ ছাড়া ওই গ্যাং সদস্যের কাছ থেকে পচা শূকরের মাংস, টার্কির মাংস পাওয়া যায়।
স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, দুই মাস আগে স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রশ্ন তুললে এ নিয়ে তদন্ত শুরু হয়।
পরে ক্যাক্সিয়াস ডো সুল অঞ্চলের খাবারের ফরেনসিক পরীক্ষা করে এই জালিয়াতি ধরা পড়ে। গ্রেপ্তারকৃত ওই ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি