৪ মে ২০২৬

ঘাতক সেই দুই বাসচালক ও তাদের সহযোগিরা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঘাতক সেই দুই বাসচালক ও তাদের সহযোগিরা গ্রেপ্তার
বাংলাপ্রেস অনলাইন: রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুরের দিকে র‍্যাব-১-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া দুই বাসচালক হলেন সোহাগ ও যুবায়ের। তাঁদের রাজধানীর মিরপুর থেকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া বাসচালকের দুই সহকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব। গতকাল দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)। ঘটনার প্রত্যক্ষদর্শী দুজন শিক্ষার্থী জানান, জাবালে নূর পরিবহনের দুটি বাস উড়ালসেতুর ঢাল দিয়ে নামার সময় যাত্রী ওঠানোর জন্য রেষারেষি করছিল। এ সময় একটি বাস আরেকটি বাসকে বেপরোয়াভাবে পাশ কাটিয়েই আবার বাঁয়ে চাপানোর চেষ্টা করে। এতে এক চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশের একটি গাছ উপড়ে ফেলে শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই শিক্ষার্থী। বাসচাপায় প্রাণহানির ঘটনায় গতকাল রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি