১১ মে ২০২৬

গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ছাত্র-জনতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ছাত্র-জনতা
বাংলাপ্রেস ডেস্ক: গেট ভেঙে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়েছে শতশত বিক্ষুব্ধ শিক্ষার্থী। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার আগে শিক্ষার্থীরা ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে জড়ো হন। পরে তারা একযোগে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেবেন বলে প্রচার করেছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে বুধবার রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। সন্ধ্যায় ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এ কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। একটি পোস্টে বলা হয়, ‘ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।’ আরেক পোস্টে বলা হয়, 'খুনী আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ'। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি