৪ মে ২০২৬

গাঁজা-ইয়াবা নিয়ে বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাঁজা-ইয়াবা নিয়ে বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা ইমরানসহ অপর তিন আসামির থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদতের থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমরান (৩০) ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদত হোসেন রাজু (৩০)। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলাায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি