৭ মে ২০২৬

গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া
বাংলাপ্রেস ডেস্ক: ওষুধশিল্প ও অন্যান্য বাণিজ্যিক খাতে শুকনো গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া সরকার। শুক্রবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি আজ্ঞাপত্রে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। এই আজ্ঞাপত্রে তুলে নেয়া হয় রফতানির ওপর আরোপিত সকল বিধিনিষেধ। পূরণ হলো দীর্ঘদিন ধরে দেশটির বিনিয়োগকারীদের করে আসা দাবি। দেশটির প্রেসিডেন্ট ইভান দুক বলেন, গাঁজাশিল্পে আন্তর্জাতিক বাজারে বড় ভূমিকা রাখতে পারবে কলম্বিয়া। শুধু রফতানি নয়, সম্প্রসারিত হবে দেশের মারিজুয়ানাভিত্তিক কসমেটিকস, খাবার এবং পানীয় শিল্প। ধারণা করা হচ্ছে, শুধুমাত্র লাতিন আমেরিকায় রফতানি করে ৬ বিলিয়ন ডলার বার্ষিক আয় আসবে দেশটিতে। কলম্বিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইসরায়েলের মত দেশগুলোতেও রয়েছে বাণিজ্যিকভাবে গাঁজা আমদান-রফতানির বিশাল বাজার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি