৬ মে ২০২৬

গাংনীতে পুলিশের অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীতে পুলিশের অভিযানে মাদকসহ ৫ জন গ্রেফতার

রাব্বী আহমেদ,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী থানা পুলিশ ও ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২জন, গাঁজাসহ ২জন ও ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গাংনী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরক গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মধ্যপাড়ার আমজাদ হোসেনের ছেলে রাকিবুল ইসলাম কাদের (২৫), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের সুশান্ত দাসের ছেলে রঞ্জয় দাস (২২), গাংনী উপজেলা নওপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে লিটন হোসেন (২৫), নিশিপুর গ্রামের ছের আলীর ছেলে আবু হোসেন (২৭) ও হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার নজরুল ইসলামের ছেলে শামীম হোসেন (২২)।

গাংনী থানা সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের জমাদারপাড়া থেকে রাকিবুল ও রঞ্জয়কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। লিটন হোসেনকে নওপাড়া গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি এবং নিশিপুর গ্রাম নিজ বাড়ির পাশ থেকে ৪০ গ্রাম গাঁজাসহ আবু হোসেনকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। অপরদিকে শামীম হোসেনকে হাড়াভাঙ্গা গ্রাম থেকে ৫ বোতলসহ ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার (পিপিএম) হরেন্দ্র নাথ সরকার বলেন, গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ৩টি এবং ডিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে গতকাল রোববার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি