গাংনীতে মরহুম মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

গাংনী থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে মরহুম মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৮৪ জন অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় উপজেলার মোহাম্মদপুরে নিজ গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুম মতিউর রহমানের পরিবার।
মরহুম মতিউর রহমানের বড় ছেলে শরিফুল ইসলাম মাস্টার বলেন,আমরা ব্যক্তিগত উদ্যোগে আমার বাবার নামে গ্রামে একটি ফাউন্ডেশন করেছি যাতে গ্রামের অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে পারি। তার ধারাবাহিকতায় আমি আমার নিজ গ্রামে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছি।সবাইকে তার নিজ এলাকায় ধারাবাহিকভাবে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মরহুম মতিউর রহমানের পরিবার ও নিকট আত্মীয় স্বজন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি