৬ মে ২০২৬

গাংনীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাব্বী আহমেদ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী মজনু (৩৫) কে আটক করছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত মজনুর কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মজনু গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আ: সাত্তারের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সুত্রে খবর পায় গাংনী উপজেলা সহড়াতলা গ্রামে একটি বাড়িতে হেরোইন কেনা বেচা চলছে।

ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছিল । এমন সময় রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মজনুকে আটক করি। বাকি দুই মাদক ব্যবসায়ী রহমত আলী ও সামসু পালিয়ে যায়। পরে আটক মজনু কে তল্লাশি করে তার প্যান্ট এর পটেক থেকে পলিথিনে মোড়ানো ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করি। পার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। এ বিষয়ে হেরোইন রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা করা হয়েছে । অভিযানকালে এএসআই ইব্রাহিম হোসেন, মাহাতাব উদ্দিন,কনস্টেবল সোহাগ মিয়া, লোকমান হোসেন, মাসুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি