৬ মে ২০২৬

গাংনীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী বশির(২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম এ উপজেলার নিশিপুর নামক স্থান থেকে বশিরকে গ্রেফতার করে। সে নিশিপুর গ্রামের ছহির উদ্দীনের ছেলে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ২০১০ সালে নিশিপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে লিপি খাতুনকে অপহরণ পূর্বক বিয়ে করে বশির।

সে সময় লিপির বাবা বাদী হয়ে বশিরকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। সে থেকেই বশির পলাতক ছিল। বশিরের অনুপস্থিতিতেই মামলায় ১৪ বছরের সাজা দেন বিজ্ঞ বিচারক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি