৬ মে ২০২৬

গাংনী উপজেলা চেয়ারম্যান পদে মজিরুলের মনোনয়নপত্র দাখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনী উপজেলা চেয়ারম্যান পদে মজিরুলের মনোনয়নপত্র দাখিল

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজলো যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জেলা রিটার্র্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কাছে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, কৃষক লীগ নেতা আসাদুজ্জামান মিলন, আশরাফ উদ্দীন ও বিপ্লব হোসেন। মনোনয়নপত্র দাখিল শেষে মজিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র নির্বাচন কেন করছি তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। আমার অনেকেই প্রশ্নের উত্তরও দিচ্ছেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছি, মানুষের সাথে আছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং পাশে থাকবো। নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের ভালোবাসা ও চাহিদার প্রেক্ষিতে আমি আজ প্রার্থী হয়েছি। এই ভালোবাসা অটুট থাকলে বিজয় হবেই হবে। নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি