৭ মে ২০২৬

গাংনী ও মেহেরপুরে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনী ও মেহেরপুরে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজন আটক

মেহেরপুর প্রতিনিধি: গাংনী ও মেহেরপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কামদেবপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ প্রদিপ্ত কুমার সাহা ওরফে সজল নামের এক সাবেক শিক্ষক কে গ্রেফতার করা হয়েছে। সে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত গোপাল সাহার ছেলে। একই সময়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার বামুন্দী বাজারে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ মরিয়ম বেগম কে গ্রেফতার করে। সে কুষ্টিয়া হাউজিং এলাকার আমির হোসেনের স্ত্রী।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, মরিয়ম বেগম ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য বামুন্দী বাজহাওে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। এদিকে সদর উপজেলার কামদেবপুর গ্রামের মিয়ারুলের বাড়ি থেকে প্রদিপ্ত কুমার সাহা ওরফে সজল আটক করে পুলিশ। এসময় মিয়ারুল সহ আরো দুইজন পালিয়ে যায়। এএসআই হাসান শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামদেবপুর গ্রামের মিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ৪০ পিস ইয়াবাসহ সজলকে আটক করা হয়। প্রদিপ্ত কুমার সাহা সজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। বিদ্যালয়ে দিনর পর দিন অনুপস্থিত থাকার কারনে চাকরিচ্যুত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি