৪ নভেম্বর ২০২৬

গাজরের হালুয়ার রেসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাজরের হালুয়ার রেসিপি

জীবনযাপন ডেস্ক : রুটি হালুয়া ছোট বড় সবারই পছন্দ।ঘরে শিশুদের জন্য অনেকে সুজি ও বুটের ডালের হালুয়া তৈরি করে থাকেন। কিন্তু খেয়েছেন কি গাজরের হালুয়া? পুষ্টিগুণে সমৃদ্ধ গাজর সারা বছরই পাবেন হাতের কাছেই। তাই ঘরেই তৈরি করতে পারেন শিশুদের প্রিয় গাজরের হালুয়া। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন গাজরের হালুয়া।

উপকরণ

গাজর ৪০০ গ্রাম, দুধ এক লিটার, চিনি আধাকাপ, গুঁড়ো দুধ আধাকাপ, ঘি আধাকাপ, বাদাম কুচি তিন টেবিল চামচ ও কিশমিশ সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে গাজর দুধের মধ্যে সিদ্ধ করে নিন। দুধ শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ডারে ভার করে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে ঘি দিয়ে তাতে ব্লেন্ড করা গাজর, গুঁড়ো দুধ, চিনি ও এলাচ একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। হালুয়ার পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিন। ঠাণ্ডা হলে বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু গাজরের হালুয়া।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি