৭ মে ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় করোনা উপসর্গে মেডিকেল ছাত্রের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় করোনা উপসর্গে মেডিকেল ছাত্রের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে ২৭ বছর বয়সী এক মেডিকেল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত একটায় তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি ২১ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তিনি সেখানে একটি বেসরকারি মেডিকেলে কাজ করতেন। কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। হাসপাতালে চিকিৎসা নেননি। এরপর মঙ্গলবার রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা জানায়, নমুনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের কাজ চলছে। দাফনের জন্য প্রশিক্ষিত একটি দল সেখানে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে। প্রশাসন হয়তো ওই বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করে দেবে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি