গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।
নিহত ববিতা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার লাকুহাটি গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া জানান, ওই নারী পোশাক শ্রমিক গত দুদিন আগে স্থানীয় ধনুয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রোবেল মিয়া (২৬) ও মো. সাইদুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুজন উপজেলার কনফিডেন্স নামক একটি কারখানার পাশে তার পথরোধ করে এবং মারধর করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেন বলেন, ববিতা নামের একজন নারী পোশাক কারখানার শ্রমিক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বলছে-বিষয়টি তদন্ত চলছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি