বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরে মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
কারখানার ছয়তলার গুদামে আগুন ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি বলেও জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]