৪ মে ২০২৬

গাজীপুরে কিশোরী কে ডেকে এনে ধর্ষণ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুরে কিশোরী কে ডেকে এনে ধর্ষণ !
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে এক কিশোরীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা থানার ডেমনামারা গ্রামের মৃত মোয়াজ্জেম বিশ্বাস মন্টুর মিয়ার ছেলে খোকন বিশ্বাস ওরফে শান্ত (৩৭), নেত্রকোনার কেন্দুয়া থানার মহেশপুর গ্রামের আবদুল ওয়াজেদ আকন্দের ছেলে নাজমুল ইসলাম আকন্দ (৩০) ও রাজশাহীর পুঠিয়া থানার বাড়াই পাড়া গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে খোকন আলী (৩৭)। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, খোকন বিশ্বাস ওরফে শান্তর সাথে মোবাইলে পরিচয় হয় ওই কিশোরীর। দুই মাসের পরিচয়েই দেখা করার কথা বলে ওই কিশোরীকে জিএমপি কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসায় ডেকে আনে শান্ত। পরে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায় সে। ওই কিশোরী কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই শান্ত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি