৮ মে ২০২৬

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডান ফায়ার সার্ভিস থেকে ৩ ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, খবর পাওয়ার পরই একে একে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন পুরোপুরি না নিভে গেলেও নিয়ন্ত্রণে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি