৬ মে ২০২৬

গাজীপুরে বস্তায় যুবকের ৬ টুকরা মরদেহ, স্ত্রী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাজীপুরে বস্তায় যুবকের ৬ টুকরা মরদেহ, স্ত্রী আটক

গাজীপুর থেকে সংবাদদাতা : গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের একটি বাঁশঝাড়ের ময়লার স্তুপে পড়ে থাকা বস্তার ভেতর থেকে রফিকুল শেখ নামের (৩০) এক যুবকের ৬ টুকরা দেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী জীবন নাহার ও তার এক স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত যুবক ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উলমাকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার হাউ আর ইউ কারখানার শ্রমিক। নিহত রফিকুল স্ত্রীসহ স্থানীয় আব্দুল হাইয়ের বাড়িতে ভাড়া থাকত।

শুক্রবার সকালে বাড়ির অন্য এক ভাড়াটিয়া বাড়ির পেছনে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিকেলে গিয়ে এ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ির বাজারের পাশে গিলারচালা এলাকায় মেঘনা কম্পোজিট কারখানার সীমানা প্রাচীরের বাইরে আব্দুল হাইয়ের ভাড়াবাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে শুক্রবার সকালে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বিকেল সাড়ে চার দিকে আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই যুবকের লাশের টুকরো উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল বাহার বলেন, বাঁশঝাড়ে তার লাশের পাঁচ টুকরা বস্তায় ভরা ছিল, এর চারশ গজ দূরে এক পায়ের খন্ডিত অংশ পড়ে ছিল। পরে খন্ডিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি