৪ মে ২০২৬

গাজীপুর নির্বাচন নিয়ে করা মন্তব্য আমার ব্যক্তিগত মন্তব্য নয় : মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
গাজীপুর নির্বাচন নিয়ে করা মন্তব্য আমার ব্যক্তিগত মন্তব্য নয় : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাপ্রেস অনলাইন:মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, গাজীপুর নির্বাচন নিয়ে করা মন্তব্য আমার ব্যক্তিগত নয়, এটা আমার দেশের বক্তব্য।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। যেকোন বিষয়ে আলোচনা-সমালোচনাকে গণতন্ত্রের সৌন্দর্য্য বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মতামত দেয়া যে কারো সাংবিধানিক অধিকার বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রদূত।

জুন মাসের শেষ দিকে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছিলেন তিনি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠার পর এ নির্বাচন নিয়েও একই ধরনের অভিযোগ ওঠায় উদ্বেগ বেড়েছে বলেও জানিয়েছিলেন।

বার্নিকাটের ওই মন্তব্যে আওয়ামী লীগের অনেক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বাংলাদেশে ৩ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে মার্শা বার্নিকাট চলে যাচ্ছেন। পেশাদার কূটনীতিক মার্শা বার্নিকাটকে বাংলাদেশে পঞ্চদশ রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি