৫ মে ২০২৬

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে। 

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও ৫০০ বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় ৪০০ ফিলিস্তিনি। 

এর আগে গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা।

এর আগে ইসরাইল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলি সেনাদের ওপর কথিত হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে। কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে। এটি শিগগিরই কার্যকর হবে।’

আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি। তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার। এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি