৫ মে ২০২৬

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের ‘তীব্র’ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সশস্ত্র বাহিনীকে এ নির্দেশনা দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

 

নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজায় ‘তাৎক্ষণিক ও ভয়াবহ’ হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।ইসরায়েল দাবি করছে, সশস্ত্র হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। অন্যদিকে হামাস অভিযোগ করেছে, দখলদাররা মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।

 

নেতানিয়াহুর এমন নির্দেশের আগে গাজার রাফাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিসর সীমান্তবর্তী এ অঞ্চলটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে।

 

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাফাতে ঠিক কি হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু সর্বশেষ সেখানে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে।

 

এরপর শুরু হয় গোলাবর্ষণের শব্দ শুরু হয়। ওই সময় ভূখণ্ডটির রাফা এবং খান ইউনিসের পূর্ব অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।এছাড়া এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও পাওয়া গেছে বলে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি