২৬ নভেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত হন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় প্রাণ হারান আরও তিনজন।

আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের তথ্য জানিয়েছে।

এদিকে বুধবার ইসরায়েলি বাহিনীর আগের হামলাগুলোতে আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে রয়েছেন। বুধবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি