৪ নভেম্বর ২০২৬

গাজার শিশুদের পাশে হামজা, তহবিলে উঠল ১ লাখ পাউন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
গাজার শিশুদের পাশে হামজা, তহবিলে উঠল ১ লাখ পাউন্ড

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

এই অর্থ গাজার অসহায় শিশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে এই অর্থ।

হামজা জানিয়েছেন, এই উদ্যোগ সফল করতে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। এই আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে।

সংগৃহীত অর্থ পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। গাজায় শিশুদের জন্য জরুরি সহায়তা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সংস্থাটির মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এই উদ্যোগে সফল হলেও হামজা মনে করেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা খুবই সামান্য। আরও অনেক কিছু করার বাকি আছে বলেও জানিয়েছেন তিনি। তার মতে, ছোট উদ্যোগও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন হামজা। তাদের কষ্ট দূর করার পাশাপাশি শক্তি, ধৈর্য ও স্থায়ী শান্তি কামনা করেছেন বাংলাদেশের এই ফুটবলার।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি