৫ মে ২০২৬

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পিএম
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে গঠিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (১৮ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়।  এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক এই উদ্যোগে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ চেয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান শুরু থেকেই গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে বিশ্বব্যাপী চলমান কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছে। 

এই নতুন উদ্যোগেও পাকিস্তান তার অবস্থান বজায় রাখবে এবং জাতিসংঘ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। এই আমন্ত্রণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি