৭ মে ২০২৬

গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু, মা-মেয়ে আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু, মা-মেয়ে আহত

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় খয়বার শেখ (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের মোগলটুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খয়বার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ চকপাড়া গ্রামের অমির উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মা শাহীনুর বেগম (৪৫) ও মেয়ে নিলা খাতুন (৮)। শাহীনুর বেগম গুমানিগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামের লেবু মিয়ার স্ত্রী। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবীব বলেন, গোবিন্দগঞ্জের দিক থেকে ছেড়ে আসা ট্রাকটি মোগলটুলি এলাকায় পৌঁছালে পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান খয়বার শেখ। পরে খবর পেয়ে আহত শাহীনুর বেগম ও নিলা খাতুনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেস বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি